ইসলামি অর্থনীতি কাকে বলে?

Published On: March 14, 2024
ইসলামি অর্থনীতি কাকে বলে?
ইসলামি অর্থনীতি কাকে বলে?
ইসলামি অর্থনীতি কাকে বলে? অথবা, ইসলামি অর্থব্যবস্থা কী? মানবজাতির একটি শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হলো ইসলাম। ইসলামি অর্থনীতি হলো এই জীবন ব্যবস্থারই একটি অংশ। ইসলামি জীবনবোধ থেকে ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভব। নিম্নে ইসলামি অর্থনীতির কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হলোঃ
  • ড. এম. এ. মান্নান বলেন, “ইসলামি অর্থনীতি হলো এমন একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে জনগণের অর্থনৈতিক সমস্যাবলি আলোচনা করে।”
  • অর্থনীতিবিদ ড. মনজের কাফের মতে, “ইসলামি অর্থনীতি বলতে ঐ অর্থনীতিকে বুঝায় যেখানে ইসলামি আইন ও প্রতিষ্ঠানসমূহ অস্তিত্বশীল থাকে এবং যেখানে অধিকাংশ মানুষ ইসলামি আদর্শে বিশ্বাসী এবং এ বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে।”
  • অর্থনীতিবিদ ড. সাবাহ ইনদিন জাইম-এর মতে, “ইসলামি অর্থনীতি বলতে ইসলামি শরিয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তাঁর আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বুঝায়।”
এভাবে বিভিন্ন অর্থনীতিবিদ ইসলামি অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সংক্ষেপে বলা যায়, পবিত্র কোরআন ও সুন্নাহ তথা- ইসলামি শরিয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাকেই ‘ইসলামি অর্থনীতি’ বলা হয়।

Leave a Comment