প্রেমেন্দ্র মিত্রের ‘তেলেনাপোতা আবিষ্কার’ গল্পে গল্পকথক বা গল্পের নায়ক এ কথা পাঠককে বলেছে। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এবং মৎস্য শিকারের উদ্দেশে তেলেনাপোতা গ্রামে দু-দিনের জন্য কথক ও তার বন্ধুরা গিয়ে আবার ফিরে আসে। তেলেনাপোতা থেকে ফিরে এসে কথক অসুস্থ হয়ে পড়ে। দীর্ঘ রোগভোগের পর কথক যখন সুস্থ হয়, তখন তেলেনাপোতার স্মৃতি ঝাপসা হয়ে যায় এবং স্বপ্ন বলে মনে হয়।
তেলেনাপোতা গ্রামে গিয়ে বন্ধু মণিদার দূরসম্পর্কের আত্মীয় যামিনী এবং যামিনী মায়ের সঙ্গে কথকের পরিচয় হয়। সেখানে কথক যামিনীর – জীবনের কথা, যামিনীর বাগদত্তা নিরঞ্জনের প্রতিশ্রুতির কথা জানতে পারে।








