বাংলা

তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে তেলেনাপোতা যাওয়ার পথের বর্ণনা দাও

 দু-দিনের ছুটিতে এক ভাদ্রের অপরাহ্ণে গল্পের নায়ক দুজন বন্ধুকে সঙ্গী করে তেলেনাপোতা গ্রামের উদ্দেশে যাত্রা করেন। ভিড়ে ঠাসাঠাসি একটি বাসে উঠে প্রবল ঝাঁকানি, মানুষের গুঁতো আর ধুলো খেতে খেতে ঘণ্টা দুয়েক পরে তাঁরা একটি জলা জায়গার সামনে বাস থেকে নামেন। চারিদিক নিস্তব্ধ, সূর্য না ডুবলেও মনে হচ্ছে অন্ধকার নেমে এসেছে। জলাভূমি থেকে কুণ্ডলীকৃত বাষ্প অদৃশ্য…

তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। কেন তেলেনাপোতার স্মৃতি স্বপ্ন বলে মনে হবে?

 "শনি ও মঙ্গলের, মঙ্গলই হবে বোধহয়- যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন।" -প্রেমেন্দ্র মিত্র তেলেনাপোতা আবিষ্কারের কথা এত সহজে বললেও আসলে তেলেনাপোতা বলে কোনো একটি গ্রাম নেই। বাংলার রিক্ত সর্বহারা পল্লিমাত্রই তেলেনাপোতা। নিত্যকর্মের ব্যস্ততার একটু অবসরে ছুটি কাটাতে গিয়ে মহানগরীর তিনটি মানুষের কাছে উন্মোচিত হয় তেলেনাপোতার স্বরূপ।তেলেনাপোতা গ্রামে গিয়ে নায়কের একেবারে অভিনব অভিজ্ঞতা,…

রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। এর স্বরূপটি বিশ্লেষণ করো

 তেলেনাপোতা নামক এক অখ্যাত গ্রামে এসে উপস্থিত হয়েছেন সবান্ধব গল্পকথক। নাগরিক সভ্যতায় অভ্যস্ত কথক গ্রামের পথের ধারে এসে যখন কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন-তখন একদিকে ভাদ্র মাসের গরমে জল থেকে ওঠা ক্রুর কুণ্ডলিত জলীয় অভিশাপ ও অন্যদিকে নিরালা পরিবেশ তাঁর মনকে ভারাক্রান্ত করে তোলে। পরিবেশের সঙ্গে মিলিয়েই প্রকৃতি তখন দিনের পাট তুলে দেয়-অবগুণ্ঠনের আড়ালে যেন নিজেকে…

তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে নিরঞ্জন চরিত্রের স্বরূপ বিচার করো

 -নাটকীয়তার মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্র তাঁর 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে যামিনীর বাগদত্ত হিসেবে নিরঞ্জন চরিত্রের উপস্থাপন করেছেন। যামিনীর মায়ের দূরসম্পর্কের বোনপো নিরঞ্জন, যে বছর চারেক আগে বিদেশের চাকরি থেকে ফিরে এসে বৃদ্ধার মেয়েকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে নিরঞ্জনের কোনো প্রত্যক্ষ উপস্থিতি নেই। রাত্রে আহারের পর যামিনীর সঙ্গে মণিদার কথাবার্তার সূত্রে কথক নিরঞ্জনের…

ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশাময় কল্পনা মাত্র। মেয়েটিকে ‘কুয়াশাময় কল্পনা’ বলা হয়েছে কেন

 ইট-কাঠ-পাথরের জঙ্গলে হাঁপিয়ে ওঠা মানুষ মুক্তি পেতে চায় খোলা প্রকৃতির মাঝে। তাই সমস্ত সপ্তাহের কাজের ফাঁকে হঠাৎ দু-একদিনের ছুটি পেলে শহুরে উজ্জ্বলতায় ক্লান্ত মন খুঁজে নিতে পারে তেলেনাপোতার মতো নির্জন গ্রামকে। গল্পকথক তার বন্ধুদের নিয়ে এরকম এক তেলেনাপোতা গ্রামে বেড়াতে এসেছেন। গ্রামের যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছেন, সেই ভগ্নপ্রায় বাড়িটির দশা অত্যন্ত করুণ। বাড়িটিতে বাস করা…

তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন ক্ষণ পানরসিক ও অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার

তেলেনাপোতা আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর একজন ক্ষণ পানরসিক ও অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার।"-এই দুই বন্ধুর চরিত্র উল্লেখ করে বুঝিয়ে দাও কেন মিতাদের তেলেনাপোতা আবিষ্কারের জন্য দরকার? মূল চরিত্রকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রেমেন্দ্র মিত্র তাঁর 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে নায়ক চরিত্রের পাশাপাশি দুটি পার্শ্ব চরিত্রের উপস্থিতি ঘটিয়েছেন। তাই গল্পে নায়কের পানরসিক ও নিদ্রাবিলাসী দুই বন্ধুর…

তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনীর মায়ের চরিত্র আলোচনা করো

 তেলেনাপোতা গ্রামের যামিনীর মায়ের চরিত্রটির মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্র তাঁর 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে গ্রাম বাংলার চিরন্তন মায়ের রূপটিকেই ফুটিয়ে তুলেছেন। যামিনীর মাকে বাংলার পল্লির কন্যাদায়গ্রস্ত আর পাঁচটি মায়ের প্রতীক হিসেবে গ্রহণ করা যায়। অসহায় বিধবার অরক্ষণীয়া কন্যাকে নিয়ে যে আকুলতা তা অত্যন্ত বাস্তবায়িত হয়েছে কঙ্কালসার বৃদ্ধার চরিত্রে।মৃত্যুপথযাত্রী এই বৃদ্ধার একমাত্র ভাবনা-কন্যার ভবিষ্যৎ। কন্যার প্রতি অপরিমেয়…

তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাব না। কার এই উক্তি? ‘শেষ কথা’- বলতে কী বোঝানো হয়েছে?

 অসহায় বিধবার অবিবাহিতা কন্যাকে নিয়ে যে ব্যাকুলতা-তা অত্যন্ত বিষাদময়তার সঙ্গে যামিনীর মায়ের মধ্য দিয়ে প্রেমেন্দ্র মিত্র তাঁর 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে তুলে ধরেছেন। যামিনীর অন্ধ বৃদ্ধা মা অত্যন্ত কাতরতার সঙ্গে এই কথা বলেছিলেন গল্পকথককে-যাকে তিনি নিরঞ্জন ভেবেছিলেন।তেলেনাপোতা পৌঁছে গল্পকথক তথা গল্পের নায়ক পরদিন পুকুরঘাটে যামিনীর প্রথম সাক্ষাৎ পায়। অপুষ্টি ও দুশ্চিন্তার কারণে যামিনীর শারীরিক অপূর্ণতা তাকে…

একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন -কার এই উক্তি? এই তেলেনাপোতা আবিষ্কারের তাৎপর্য কী?

একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন - কার এই উক্তি? এই তেলেনাপোতা আবিষ্কারের তাৎপর্য কী?'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে প্রেমেন্দ্র মিত্র সবসময়েই চেষ্টা করেছেন ঘটনার প্রত্যক্ষতাকে এড়িয়ে গিয়ে একটি পরোক্ষ ভূমিকা সৃষ্টি করতে, যার মাধ্যমে গল্পের আবেদন আরও তীব্রতর হতে পারে, সংবেদন আরও গভীর হতে পারে। তাই এই গল্পের আলোচ্য অংশটির বক্তা গল্পলেখক বলে মনে হতে পারে।…

মহানগরীর থেকে ত্রিশ মাইল দূরে ব্যাঘ্রসংকুল এরকম স্থানের অস্তিত্ব কী করে সম্ভব

"মহানগরীর থেকে ত্রিশ মাইল দূরে ব্যাঘ্রসংকুল এরকম স্থানের অস্তিত্ব কী করে সম্ভব...."-প্রসঙ্গসহ মন্তব্যটির যৌক্তিকতা দেখাওপ্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে গল্পের নায়ক তার দুই বন্ধুসহ কলকাতা নগরী থেকে তেলেনাপোতা গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিল; তখনই এক বিচিত্র অভিজ্ঞতাসূত্রে এরূপ মন্তব্য করা হয়েছে।গল্পটি শুরু হয়েছে বিকেলবেলার পড়ন্ত রোদে এবং একটু একটু করে অন্ধকারময়তার দিকে এগিয়ে যাওয়া হয়েছে। যে…