মিশ্র অর্থনীতি কাকে বলে?

Published On: March 14, 2024
মিশ্র অর্থনীতি কাকে বলে?
মিশ্র অর্থনীতি কাকে বলে?
মিশ্র অর্থনীতি কাকে বলে? অথবা, মিশ্র অর্থব্যবস্থা বলতে কী বুঝায়? মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা উভয়ই স্বীকৃত। মিশ্র অর্থনীতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি অবস্থান করে।
ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের একটি সংমিশ্রিত রূপই হলো মিশ্র অর্থনীতি। মিশ্র অর্থব্যবস্থায় ধনতন্ত্রের ন্যায় সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ও মুনাফা অর্জন এবং ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা থাকে। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় একদিকে ব্যক্তিগত মালিকানা ও উদ্যোগের স্বাধীনতা থাকে এবং অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলি সরকারি উদ্যোগে পরিচালিত হয়।
অর্থনীতিবিদ পি.এ. স্যামুয়েলসন (P.A. Samuelson) বলেন, “মিশ্র অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগকার্য সংঘটিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটে।” পরিশেষে বলা যায়, ধনতন্ত্র ও সমাজতন্ত্রের সংমিশ্রণে যে অর্থব্যবস্থা গড়ে উঠে, তাকে মিশ্র অর্থনীতি বলে।

Leave a Comment