এইরূপ দমবন্ধ করা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে তাঁরা ফিরে যাওয়ার কথা ভাবতে থাকেন। ঠিক সেই সময় কাদাজলের নালার পাশের জঙ্গল থেকে একটি গোরুর গাড়ি তীব্র আর্তনাদ করতে করতে বেরিয়ে আসে। যেমন গাড়িটি, তেমনই তার গোরু দুটিও ছোটোখাটো-মনে হয় যেন কোনো বামনের দেশ থেকে এসেছে। এরপর গাড়িতে উঠে বসেন গল্পের নায়ক ও
তাঁর বন্ধুরা। গাড়ির ভিতরটি অপ্রশস্ত হওয়ায় পরস্পর পরস্পরের সঙ্গে ধাক্কা খেতে থাকেন। কোনোক্রমে বসে থেকে অন্ধকারের দেয়াল ভেদ করে ধীরে ধীরে পথ চলা। হঠাৎ তারা সচকিত হয়ে ওঠেন ক্যানেস্তারা বাজানোর শব্দে। গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে গাড়োয়ান ক্যানেস্তারা বাজাচ্ছে। কারণ জানতে চাইলে গাড়োয়ান বলে চিতাবাঘ তাড়ানোর জন্য সে ক্যানেস্তারা বাজাচ্ছে। কলকাতা থেকে মাত্র ত্রিশ মাইল দূরে বাঘের উপদ্রব শুনে তাঁরা বিস্মিত হন।









