দর্শন

আবর্তন কাকে বলে? সরল ও অ-সরল বা সীমিত আবর্তনের পার্থক্য লেখো

আবর্তন: যে অমাধ্যম যুক্তিতে হেতুবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য পদ হয়, এবং হেতুবাক্যের ও সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হয় না এবং উভয়ের অর্থেরও কোনো পরিবর্তন হয় না, সেই অমাধ্যম যুক্তিকে আবর্তন (Conversion) বলে। যে বচন থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় সেই বচনকে বলে আবর্তনীয় (convertend) আর যে সিদ্ধান্ত ওই আবর্তনীয় বচন থেকে…